অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০২৫ ৭:০১ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এ দোয়া মাহফিলে দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-০১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-০৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহানগর আহ্বায়ক সালেহ আহমদ খসরু, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক। তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বক্তাদের অভিযোগ। তাঁদের দাবি, কারাবন্দী অবস্থায় অবহেলার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে, তবুও তিনি কোনো আপোষ করেননি।
বক্তারা সবাইকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে আহ্বান জানান। তাঁরা বলেন, “সারাদেশের মানুষ গণতন্ত্রের মা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য প্রার্থনা করছেন। আমরাও আশাবাদী—তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।”
রেডক্রিসেন্ট, সিলেট, বেগম খালেদা জিয়া