০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কুলাউড়ায় বিএসএফের গুলিতে চা–শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তে এ ঘটনা ঘটে। 

 

আজ সন্ধ্যায় সিলেট ভয়েসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

 

নিহত চা-শ্রমিকের নাম শুকিরাম উরাং (২৫)। তিনি মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।  

 

পুলিশ জানায়, শুকিরাম উরাং কিছুদিন আগে গার্মেন্ট ছেড়ে এলাকায় এসে কৃষি কাজ শুরু করেন। আজ দুপুরে তিনি সীমান্তবর্তী এলাকায় গরু চড়াতে যান। সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ভারতের দিক থেকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সীমান্ত হত্যা, কুলাউড়া সীমান্ত, বিএসএফ, চা শ্রমিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ