০৫ মে ২০২৬

দৈনন্দিন

ছাতকে বিদায়ী ইউএনও তরিকুল ইসলামকে কৃষি বিভাগের সংবর্ধনা

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ২:২৯ অপরাহ্ন


বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামকে সংবর্ধনা জানিয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি বিভাগ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা বিদায়ী ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম। শুরুতে উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্লাদ হোসেন, এনামুল ইসলাম পারভেজ এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুহারাব হোসেন স্বাগত বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে তৌফিক হোসেন খান বলেন, দায়িত্বশীলতা, সততা ও বিচক্ষণতা দিয়ে ইউএনও তরিকুল ইসলাম ছাতক উপজেলা প্রশাসনকে এগিয়ে নিয়েছেন। জটিল পরিস্থিতিতেও তিনি সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। তিল উৎপাদন, প্রদর্শনী, নার্সারি স্থাপনসহ কৃষকদের সেবায় তাঁর সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

বিদায়ী বক্তব্যে ইউএনও তরিকুল ইসলাম কৃষিকে ‘মানুষের অন্তরের বিভাগ’ এবং প্রশাসনিক কাঠামোয় কৃষি বিভাগকে ‘হৃদয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, দায়িত্বকালে তিন বীজ কর্মসূচি, মালটা বাগান এবং মারওয়া টিলায় প্রায় ৫০০ চারা রোপণের সফলতা তাঁর স্মরণীয় অর্জন। ‘স্বপ্নের কল্পতরু’ নামের এই বাগানটি আরও সুন্দরভাবে বিকশিত করার অনুরোধ জানান তিনি। বিদায়ের মুহূর্তে রাষ্ট্রীয় প্রয়োজনে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা মাশরুফ আহমেদ, আশরাফুল আলম, আরিফ চৌধুরী, নারায়ণ বিশ্বাস, জসিম উদ্দিন দূজয়, সাদেক আহমদসহ কৃষি দপ্তরের সব কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, ছাতক, সংবর্ধনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ