২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ন


৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি, আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, আর্ট এক্সিবিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা–সাহায্য কেন্দ্রসহ বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ বলেন, ‘প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে। প্রতিবন্ধীরা সমাজের অংশ। দেশকে এগিয়ে নিতে হলে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংবিধান স্বীকৃত সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।’ 

 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মা সেন সিংহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায় ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মুন্তাকা চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুর রহমান ভূইয়া, কলামিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী এবং রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ আতাউর রহমান খান শামসু।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক। বক্তব্য দেন গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, সিলেট বধির সংঘের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী প্রমুখ।

 

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান এবং গীতা পাঠ করেন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জনি রঞ্জন দে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল হক, প্রবেশন কর্মকর্তা তমির হোসেন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম ও জাহানারা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট প্রতিবন্ধী দিবস ২০২৫, আন্তর্জাতিক জাতীয় প্রতিবন্ধী দিবস সিলেট, সহায়ক উপকরণ বিতরণ সিলেট, জেলা প্রশাসন প্রতিবন্ধী সেবা, কবি নজরুল অডিটোরিয়াম অনুষ্ঠান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ