০৫ মে ২০২৬

দৈনন্দিন

কানাইঘাটে নতুন ইউএনও’র যোগদান

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ৮:১৪ অপরাহ্ন

ছবিঃ মো. মেহেদী হাসান শাকিল। সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মেহেদী হাসান শাকিল। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিদায়ী ইউএনও তানিয়া আক্তারের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

 

মেহেদী হাসান শাকিল ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের একজন সাধারণ কর্মকর্তা। এর আগে তিনি বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

 

ইউএনও মেহেদী হাসান শাকিলের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া গ্রামে।

 

সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে ইউএনও পদমর্যাদার কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি–পদায়নের অংশ হিসেবে মেহেদী হাসান শাকিল কানাইঘাটে পদায়ন হন। অন্যদিকে বিদায়ী ইউএনও তানিয়া আক্তারকে বদলি করা হয়েছে সিলেট পরিবেশ অধিদপ্তরে ম্যাজিস্ট্রেট হিসেবে।

 

দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা নতুন ইউএনও বলেন, ‘কানাইঘাটের সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নসহ সরকারের নির্দেশনাগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট ইউএনও, নতুন নির্বাহী কর্মকর্তা কানাইঘাট, মেহেদী হাসান শাকিল, ইউএনও বদলি পদায়ন, সিলেট প্রশাসন সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ