০৫ মে ২০২৬

দৈনন্দিন

হবিগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২ ডিসেম্বর, ২০২৫ ১০:০১ অপরাহ্ন


হবিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আছরেন নামাজ আদায় করে গণ দোয়া অনুষ্ঠিত হয়।

 

গণদোয়ায় খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউস বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে জড়িত।’

 

তিনি বলেন, ‘বর্তমান সংকটময় পরিস্থিতিতে নেত্রীকে সুস্থ দেখতে চায় দেশের সব গণতন্ত্রকামী মানুষ।’ 

গণদোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খালেদা জিয়া, গণদোয়া, হবিগঞ্জ বিএনপি, দোয়া মাহফিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ