০৫ মে ২০২৬

দৈনন্দিন

বানিয়াচংয়ে নিয়োগবিধি প্রণয়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২ ডিসেম্বর, ২০২৫ ৯:৪০ অপরাহ্ন


সারাদেশের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।


মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদে কর্মরতরা একত্র হয়ে বিক্ষোভ জানান। 

 

এ সময় ন্যায্য অধিকার আদায়ে নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল। কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘ ২৬ বছর ধরে তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছেন। কোনো নিয়োগবিধি না থাকায় তাদের পদোন্নতি, সুবিধা ও পেশাগত নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এটি দাবি নয়, বরং অধিকার—এমন মন্তব্য করে তারা দ্রুত নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান।


নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় বক্তব্য রাখেন আজাদুল ইসলাম (এফপিআই), হেপি আক্তার (এফডব্লিউভি), নাজমুল হক (এফপিআই) ও দিলারা খাতুন (এফডব্লিউএ)। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বানিয়াচং, পরিবার পরিকল্পনা, নিয়োগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ