০৫ মে ২০২৬

দৈনন্দিন

গোলাপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমরান চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২ ডিসেম্বর, ২০২৫ ৬:২৭ অপরাহ্ন


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের ডাকবাংলো প্রাঙ্গণে ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

দোয়া মাহফিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী। 

 

বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এমন এক নেত্রী যিনি তার সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষের যা কিছু অর্জন-সম্মান-উন্নয়ন বেশিরভাগ বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছিল। তাকে শুধু একজন মানুষের মধ্যে তুলনা করা চলে, তিনি হলেন ন্যালসন ম্যান্ডেলা। তারপরে বেগম খালেদা জিয়ার মতো এতো নির্যাতিত মানুষ আমার মনে হয় আর নেই। 

 

তিনি বলেন, শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মানুষ খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা উনার সুস্থতা কামনায় দোয়া করে চিঠি পাঠিয়েছেন। বাংলাদেশের ঘরে-ঘরে, মসজিদে-মন্দিরে বিভিন্ন উপাসনালয়ে উনার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে আর এটাই উনার পাওয়া।

 

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মুহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, বদরুল আলম, ছালিক আহমদ চৌধুরী, সহসভাপতি নাজিম উদ্দিন লস্কর, নাজমুল ইসলাম পুতুল, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহের, এডভোকেট আবু সাঈদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহসভাপতি সায়েদুর রহমান সায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ প্রমুখ।

 

দোয়া পরিচালনা করেন ঢাকাদক্ষিন মসজিদের ইমাম খলিলুর রহমান।

 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খালেদা জিয়ার রোগমুক্তি দোয়া, সিলেট-৬ ধানের শীষ প্রার্থী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ বিএনপি দোয়া মাহফিল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি অনুষ্ঠান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ