অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ৯:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান বলেছেন, এদেশ বিভিন্ন দল পালাক্রমে শাসন করেছে, বাঘা বাঘা নেতৃত্বের কাছ থেকে প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু কারো দ্বারাই একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হয়নি। বরং যেটি হয়েছে তাঁদের কারণে দুর্নীতিতে বাংলাদেশকে বারবার লজ্জিত হতে হয়েছে।
সোমবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকায় গণমিছিল পরবর্তী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল খান বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও তাঁর সহযোগীদের রক্ত, ত্যাগ ও কুরবানির বিনিময়ে আমরা আজকে এ জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তাকবীরের ধ্বনি দিয়েছি সেজন্য শাপলা চত্বরে শহীদদেরকে রক্ত দিতে হয়েছে। ৫৭ জন দেশপ্রেমিক, ঈমানদার সেনাসদস্যের রক্ত দিতে হয়েছে। এর সঙ্গে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ ও আল্লামা সাঈদীর মতো ডজন ডজন মুত্তাকী, ঈমানদার নেতৃত্বকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশকে পরিবর্তনের জন্য সমাধান হিসেবে দুটি জায়গায় অবশ্যই পরিবর্তন আনতে হবে। এর একটি হল নীতির পরিবর্তন অর্থাৎ মানুষের মনগড়া তন্ত্র মন্ত্রের শাসনতন্ত্র দ্বারা পরিচালিত ব্যবস্থা যেখানে আখেরাতের ভয় নেই, আল্লাহর কাছে জবাবদিহিতা নেই। তাঁর বদলে কুরআন সুন্নাহর আলোকে আমরা নতুন বাংলাদেশকে সাজিয়ে তুলবো। আরেকটি জায়গায় পরিবর্তন আনতে হবে সেটি হল নেতৃত্ব, তথাকথিত নেতৃত্ব। যারা বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারছে না, তাঁরা দুর্নীতি করে শুধু নিজেদের পেট বড় করেছে। এর জায়গায় আমরা সৎযোগ্য, দক্ষ ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের বিভিন্ন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা দফায় দফায় মিছিল সহকারে বাদাঘাট বাজার এলাকায় প্রবেশ করে। সভায় তাহিরপুর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাহিরপুর, জামায়াত নেতা, সুনামগঞ্জ