০৫ মে ২০২৬

দৈনন্দিন

নতুন পোষাকে এসএমপি কমিশনারের কোতোয়ালী থানা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ৭:৪২ অপরাহ্ন

ছবিঃ পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

নুতন পোষাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী কোতোয়ালী মডেল থানার বার্ষিক পরিদর্শন করেছেন। 

রোববার (১ ডিসেম্বর) সকালে সকালে তিনি থানা চত্বরে পৌঁছালে অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে সালামি প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানায় রক্ষিত সরকারি রেজিস্টার–নথিপত্র, ভিকটিম সাপোর্ট সেন্টার, থানার বিভিন্ন অবকাঠামো, মেসের খাবারের মান, জব্দকৃত আলামত এবং সামগ্রিক পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি থানার কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং উত্থাপিত সমস্যাগুলো মনোযোগসহ শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী) মো. সোহেল উদ্দিনসহ থানার কর্মকর্তারা ও ফোর্স সদস্যরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ