০৫ মে ২০২৬

দৈনন্দিন

নভেম্বরে সিলেটে ডেঙ্গুবিহীন প্রথম দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ৯:১৫ অপরাহ্ন


সিলেটে নিরবে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। চলতি মাসে একজনসহ এখন পর্যন্ত এই মৌসুমে দুইজনের প্রাণহানিও ঘটেছে। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্তের পরিসংখ্যান দীর্ঘ হচ্ছে। এতে অনেকটা আতঙ্কিত সিলেটবাসী। 

 

এ অবস্থার মধ্যে চলতি মাসে ডেঙ্গুবিহীন প্রথমদিন ছিল আজ। শনিবার (২৯ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর পাঠানো প্রতিবেদনে সিলেটের কোথাও ডেঙ্গু সনাক্ত হয়নি বলে জানানো হয়েছে। চলতি মাসে ডেঙ্গুবিহীন প্রথমদিন ছিল আজ। 

 

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসে এখন পর্য়ন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫২ জন। সব মিলিয়ে চলতি বছরে আক্রান্ত হয়েছেন ৪৬৭জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০জন।

 

প্রেতিবেদনে আরও বলা হয়- এ বছর ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সিলেটে একজন ও সুনামগঞ্জে একজন। 

 

জেলাওয়ারি হিসেবে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ জেলায়। চলতি বছরে এখন পর্যন্ত এ জেলায় আক্রান্ত হয়েছেন ২৩৩ দিন। তাছাড়া সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জ জেলায় ৭১জন ও মৌলভীবাজার জেলায় ৮৭জন।  

 

স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে মশক নিয়ন্ত্রণ কর্মসূচি চালিয়েছে। লার্ভা ধ্বংসে নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি ও দ্রুত রোগ শনাক্তকরণে জোর দেওয়ায় সংক্রমণ কমেছে।

 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, নগরীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেপ্টম্বর-অক্টোবর এই দুই মাসে আমরা মাইকিং করেছি। তাছাড়াও মশক নিধন অভিযানও চলছে। 

 

তিনি বলেন, সমস্যাটা হল এডিস মশা, এটি বাহিরে বা জঙ্গলে হয় না। এটির বাড়ির আশে পাশে ঘরের ছাদে এসব জায়গায় হয়। যার জন্য মানুষজনকে সতর্ক হতে হবে। আমাদের নগরীর ৭০ শতাংশ এলাকা বিভিন্ন ঘরবাড়ির মানুষ সচেতন নয়। যার কারণে এডিস মশা জন্ম নেয় এবং আমরা সেখানে অনেক সময় যেতে পারি না মহিলা শিশুরা থাকেন বাড়িতে। তবে আমাদের নিয়মিত অভিযানে সিলেটে ডেঙ্গু নিয়ন্ত্রনে রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ডেঙ্গু, স্বাস্থ্য বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ