০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে নিখোঁজ চিকিৎসক তাহমিনা আক্তারকে পাওয়া গেছে

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ন

ছবিঃ ডা. তাহমিনা আক্তার লাভলী

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়া চিকিৎসক ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬)-কে প্রায় এক দিন পর পাওয়া গেছে। 

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তাঁর উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ–কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে সন্ধ্যায় পরিবার জানায়, তাঁকে তাদের এক আত্মীয়ের বাসায় পাওয়া গেছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। 

এসএমপি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘তিনি অপহৃত হননি নিরাপদ অবস্থায় পরিবারই তাঁকে খুঁজে পেয়েছে।’

ডা. তাহমিনা গতকাল শুক্রবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস এলাকা থেকে নিখোঁজ হন। বিষয়টি জানাজানির পর শনিবার দুপুরে তাঁর সন্ধান চেয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় পুলিশ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ, নিখোঁজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ