০৫ মে ২০২৬

দৈনন্দিন

ওসমানী মেডিকেল কলেজ থেকে চিকিৎসক নিখোঁজ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ১:৪৫ অপরাহ্ন


সিলেট ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তাহমিনা আক্তার লাভলী (৬৬) নামে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন।


শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি থেকে নিখোঁজ রয়েছেন। সিলেট মহানগর পুলিশ ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬) এর সন্ধান চায়।


তাহমিনা চাঁদপুর জেলার চাঁদপুর থানাধীন চান্দ্রা এলাকার ডা.তাশরিফের স্ত্রী। নিখোঁজের ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে পরিবার।


শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, চিকিৎসক তাহমিনা আক্তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়।


যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ওসমানী মেডিকেল কলেজ, চিকিৎসক, নিখোঁজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ