শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন
জীববৈচিত্র্য সংরক্ষণ, খামার উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের ওসমানীনগরে অনুষ্ঠিত হলো ‘প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫’।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত প্রাণিসম্পদ মেলাকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। প্রদর্শনীতে শাহীওয়াল, দেশি-ফ্রিজিয়ানসহ উন্নত জাতের গবাদিপশু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও বিভিন্ন দুগ্ধজাত পণ্য দর্শনার্থীদের নজর কাড়ে। অংশগ্রহণকারী খামারিদের মধ্য থেকে বাছাই করা হয় সেরা প্রদর্শক ও সেরা পশুর মালিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ওসমানীনগর প্রাণিসম্পদ সপ্তাহ, সিলেট প্রাণিসম্পদ প্রদর্শনী, খামার উন্নয়ন মেলা সিলেট, ওসমানীনগর গবাদিপশু প্রদর্শনী, প্রাণিসম্পদ দপ্তর ওসমানীনগর