শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৫ ৬:২৭ অপরাহ্ন
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে ভর্তি’—প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রদর্শনী মেলার আয়োজন করে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর।
সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পাগলা বাজার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আয়োজন স্থলে এসে শেষ হয়। এরপর ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন ডা. মো. রফিকুল ইসলাম। এরপর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসানের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্যাটেনারী সার্জন ডা. মো. সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. রফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আফসানা মিমি, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা অনিক সেন, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, জমিয়ত নেতা মাওলানা খলিলুর রহমান ও খামারি মাহমুদুল হাসান।
আলোচনা সভা শেষে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারীদের ১৮টি ষ্টলের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
শান্তিগঞ্জ প্রাণিসম্পদ সপ্তাহ, সুনামগঞ্জ প্রাণিসম্পদ মেলা, প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫, শান্তিগঞ্জ র্যালি সংবাদ, খামারি সম্মাননা সুনামগঞ্জ