শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৫ ২:৫৩ অপরাহ্ন
'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পাদ হবে উন্নতি'-এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রধান ফটক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের ষোলঘর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা ডা. তরুন কুমার শিকদার।
প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ প্রাঙ্গনে গবাদিপশুর মেলা বসেছে। মেলায় ৩০ টি স্টল বসেছে।
ভেটেনারি সার্জন ডা. সাজিদুর রহমান সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত কুমার সাহা, সুনামগঞ্জ আঞ্চরিক হাসপ্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক কৃষিবিদ মোা. লিটান মিয়া, জেলা প্রানিসম্পদ সার্ভিস প্রোভাইডার সুবর্না দেবী প্রমুখ।
জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী জেলার ১২টি উপজেলায় উদযাপন করা হচ্ছে।
সুনামগঞ্জ, জাতীয়, প্রাণিসম্পদ, সপ্তাহ, প্রদর্শনী, উদ্বোধন