০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২৫ ৯:০৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে। 

 

নিহত আলিমা বেগম (২৫) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী লালন মিয়ার স্ত্রী।

 

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে আলিমা বেগম তার নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। সকালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটি আত্মহত্যা। তবে এর কোন সঠিক কারণ এখনও জানা যায়নি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, জগন্নাথপুর আত্মহত্যা ঘটনা, সুনামগঞ্জ জগন্নাথপুর সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ