২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, জামালগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ মে, ২০২৫ ৪:২৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত জাকির হোসেন (৩৫) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে।


মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাঁশকার হাওরে ঘটনাটি ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক জাকির হোসেন বাঁশকার হাওরে তার নিজের বোরো জমিতে ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আক্রান্ত হয়ে জমিতেই মারা যান জাকির হোসেন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে।


এ ব্যপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করে বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজন মারা গিয়েছেন। মরদেহটি হাওর থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জামালগঞ্জ, বজ্রপাত মৃত্যু, বাঁশকার হাওর, বজ্রপাত, সুনামগঞ্জ খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ