০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

পদোন্নতির দাবিতে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ৬:৪২ অপরাহ্ন


‎পদোন্নতির দাবিতে দুইদিন ধরে কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রভাষকরা। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে কর্মবিরতি পালন করেন তারা। 

কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন, কলেজের অর্থনীথি বিভাগের প্রভাষক মো. মাসুদ জামান লিটন, বাংলা বিভাগের প্রভাষক রামানুজ আর্চায্য, পরিসংখ্যান বিভাগের প্রভাষক চয়ন চন্দ্র সরকার, ইতিহাস বিভাগের প্রভাষক মো. রাসেল আহমদ ও গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ ইয়াছিন কাশেম প্রমুখ।

কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও বছরের পর বছর গেলে শিক্ষা ক্যাডারদের পদোন্নতি হচ্ছে না। অন্যান্য ক্যাডারে ৫ বছর পূর্ণ হলেই তারা পদোন্নতি পান। কিন্তু শিক্ষা ক্যাডারদের প্রতি বিমাতাসুলভ আচরণ পরিহার করে দ্রুত পদোন্নতি প্রদানের দাবি জানিয়ে বক্তারা বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত(৩২-৩৭ ব্যাচ পর্যন্ত) প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, কর্মবিরতি, সরকারি মহিলা কলেজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ