২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

সিলেটে প্রবাসীদের সম্মাননায় জেলা প্রশাসনের উদ্যোগ, আবেদন আহ্বান

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ন

ছবিঃ নিজস্ব প্রতিবেদক

প্রবাসী অধ্যুষিত সিলেটে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসন। 


প্রবাসীদের সক্ষমতা ও অবদানকে স্বীকৃতি দিতে জেলা প্রশাসন ‘এক্সপ্যাট্রিয়েট অনার অ্যাওয়ার্ড’-এর আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সিলেট জেলার প্রবাসীদের মধ্য থেকে নির্বাচিতদের এ সম্মাননা প্রদান করা হবে। আবেদন গ্রহণ চলছে এবং আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- সফল পেশাজীবী, উদ্যোক্তা,ব্যবসায়ী, কমিউনিটি লিডার’ নারী উদ্যোক্তা, খেলাধুলায় কৃতিত্ব, বাংলাদেশি পণ্যের আমদানিকারদের মধ্যে এ সম্মাননা প্রদান করা হবে।


আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে একটি লিংক দেওয়া রয়েছে। এর মাধ্যমে আবেদনকারীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। লিংক: https://tinyurl.com/4f2mnh8t


এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেছেন, ‘সিলেটের প্রবাসীদের সম্মান জানাতেই জেলা প্রশাসক মহোদয় এই উদ্যোগটি নিয়েছেন। নির্ধারিত আবেদন ফরমটি পূরণ করে সিলেটের প্রবাসীরা আবেদন করতে পারবেন।’


তিনি বলেন, ‘আগামী জাতীয় প্রবাসী দিবসের আয়োজনে সম্মাননা প্রদান করা হবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, প্রবাসী, সম্মাননা, জেলা প্রাসশন, আবেদন, আহ্বান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ