২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ২:১৫ অপরাহ্ন


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 


শুক্রবার (১৪ নভেম্বর) রাতে টুকেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল।


বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।


তিনি জানান, শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ছাত্রলীগ নেতা রফিককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। 
শনিবার দুপুরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, ইঞ্জিনিয়ারিং, কলেজ, ছাত্রলীগ, সভাপতি, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ