ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ৪:১৩ অপরাহ্ন
সারাদেশে `লকডাউন' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।
এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করেছে শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
পুরাতন উপজেলা ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে,উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হন নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে এসময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের ডাকা লকডাউনে মানুষের জীবনযাপনে যাতে কোনধরনের প্রভাব ফেলতে না পারে সেই লক্ষ্যেই আমরা প্রতিবাদে নেমেছি।’
শাল্লা, বিএনপি, বিক্ষোভ, মিছিল