ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ২:০৪ অপরাহ্ন
সিলেটের মাইজগাও-ভাটেরা স্টেশনে কালাকাটি রাবার বাগানের মধ্যখানে রেললাইনের নাট খুলে নেওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধের খবরটি গুজব।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে গুজব ছড়াতে শুরু করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী সমর্থকরা।
তবে এ বিষয়ে জানতে চাইলে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, সিলেট থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই।
মাইজগাও রেলওয়ে স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, এ ধরণের খবর ভূয়া। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেট, রেল চলাচল, বন্ধ,গুজব