০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সিলেট টেস্ট

স্পিনারদের আক্রমণে দিনশেষে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৫ ৫:২৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের প্রথম দিন শেষে কিছুটা হলেও এগিয়ে আছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তুলে দিন শেষ করেছে আয়ারল্যান্ড। ৫৬ বল খেলে ২১ রানে অপরাজিত আছেন বেন মেকার্থি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। নাহিদ রানা ও মুরাদও নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট।

দিনের শুরুতেই নতুন বল হাতে দলকে স্বপ্নের সূচনা এনে দেন পেসার হাসান মাহমুদ। ইনিংসের চতুর্থ বলেই অ্যান্ডি বার্লবির্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ওপেনারটি রানের খাতা খুলার আগেই ফিরে গেলে চাপ বাড়ে আইরিশদের ওপর।

তবে দ্বিতীয় উইকেটে স্টার্লিং ও কারমাইকেল দলকে সামলে তোলেন। দুজন মিলে গড়েন ৯৬ রানের জুটি। ৬০ রান করে স্টার্লিং আউট হন নাহিদ রানার বলে সাদমান ইসলামের ক্যাচে। ১২৯ বলে ৫৯ রান করে ফেরেন কারমাইকেলও।

মিডল অর্ডারে কুর্টিস ক্যাম্পার (৪৪) ও লরকান টাকার (৪১) ভালো শুরু করেও ফিফটি স্পর্শ করতে পারেননি।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে স্পিনাররা বাড়তি টার্ন পেতে শুরু করেন। শেষ সেশনে মিরাজ ও মুরাদ আক্রমণে এসে এক সেশনেই তুলে নেন চার উইকেট। ফলে দিন শেষে সুবিধাজনক অবস্থানে দিন শেষ করে বাংলাদেশ।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, টেস্ট সিরিজ, বাংলাদেশ ক্রিকেট, আয়ারল্যান্ড, বিসিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ