প্রাথমিক শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২৫ ১:৩৭ অপরাহ্ন
সিলেটে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ে নেমেছে আয়ারল্যান্ড, ফলে আগে বোলিং করছে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশের টেস্ট দলে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার এখন পর্যন্ত শুধুমাত্র টি-টোয়েন্টিতে জাতীয় দলে খেলেছেন। দীর্ঘদিন প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসা মুরাদ এখন পর্যন্ত ৩৯টি ম্যাচে নিয়েছেন ১৬৫টি উইকেট। তাঁকে টেস্ট ক্যাপ পরান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টাইগাররা এই ম্যাচে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নেমেছে।
অন্যদিকে, আয়ারল্যান্ডের দলে অভিষেক হচ্ছে দুই তরুণ ক্রিকেটারের-জর্ডান নিল ও কেড কারমাইকেল। মাত্র ১৯ বছর বয়সী নিল আয়ারল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেক করা খেলোয়াড় হিসেবে নাম লেখালেন।
এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। চার দিনেই বাংলাদেশ জিতেছিল সেই ম্যাচে।
২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম টেস্ট ম্যাচ। এর আগে তিনটি জিতেছে, সাতটিতে হেরেছে তারা। এটি তাদের দ্বিতীয় দুই ম্যাচের টেস্ট সিরিজ, আগেরটি খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকক্যার্থি, ম্যাথু হাম্ফ্রেস, ক্রেইগ ইয়াং।