সিলেট অঞ্চলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এলাকার অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৬৭ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আগামীকাল সোমবার (১০ নভেম্বর) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ০৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ০৮ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, তাপমাত্রা