শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা
দৈনন্দিন
প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি নুরুল আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
এর আগে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্রীমঙ্গল বিএনপি, মৌলভীবাজার, হাজী মুজিবুর রহমান চৌধুরী, ধানের শীষ