অপরিপক্ব লিচুতে সয়লাব সিলেটের বাজার, চড়া দামে বিক্রি
দৈনন্দিন
প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৫ ৫:১৬ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরের সুন্দাদিল গ্রামে দুধ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুধ মিয়া উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত রেজন মিয়ার ছেলে। কয়েকদিন আগে তিনি সুন্দাদিল গ্রামে ফুফাতো ভাইয়ের ছেলে বেনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বেনু মিয়া নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলে ভেতর থেকে সাড়া না পেয়ে সন্দেহ হয় তার। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল মামুনসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দুধ মিয়ার মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
হবিগঞ্জ, বৃদ্ধ, মরদেহ, পুলিশ, মাধবপুর