১০ মার্চ ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটের আকাশে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ন


আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার (৫ নভেম্বর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৮৫ শতাংশে। গত ২৪ ঘণ্টায় (৪ নভেম্বর সকাল ৬টা থেকে ৫ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত) কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টির পরিমাণ ‘শূন্য’ বা নিল (NIL) হিসেবে রেকর্ড করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৮ মিনিটে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি প্রভাবের কারণে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে সাময়িক দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, বৃষ্টি, তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ