সিলেটে কমছে তাপমাত্রা, বৃষ্টি নেই
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ন
বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ–৩০) এ যোগ দিতে ব্রাজিলের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রকাশক, লেখক ও পরিবেশবাদী সংগঠক রাজীব চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি ব্রাজিলের উদ্দেশে রওনা হন।
১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন। রাজীব চৌধুরী সেখানে বাংলাদেশ প্যাভেলিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্রীন ও ব্লু জোনের কর্মসূচিতে অংশ নেবেন। এ সম্মেলনে বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিরাও অংশ নিচ্ছেন।
সম্মেলন শেষে আগামী ২২ নভেম্বর প্রতিনিধি দলের সঙ্গে দেশে ফিরবেন রাজীব চৌধুরী।
সিলেটের চৈতন্য প্রকাশনের সত্ত্বাধিকারী রাজীব চৌধুরী গত বছর আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত কপ–২৯ সম্মেলনেও অংশ নিয়েছিলেন। সেখানে তিনি সিলেট অঞ্চলের জলবায়ুজনিত পরিবর্তন ও পরিবেশগত সমস্যার বিষয়টি উপস্থাপন করেন। কপ–২৯–এর অভিজ্ঞতার পর তিনি দেশের বিভিন্ন টেলিভিশনে পরিবেশবিষয়ক আলোচনায় অংশ নিয়েছিলেন।
এবারের ব্রাজিল সম্মেলনকে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাজীব চৌধুরী বলেন, “আমাজন অঞ্চলের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের হাওর, নদী, টিলা ও সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরতে চাই।”
পেশায় প্রকাশক রাজীব চৌধুরী একজন মননশীল লেখকও। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভ্রমণপ্রিয় রাজীব পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ভ্রমণকাহিনি লিখেছেন জাতীয় পত্রিকা ও সাময়িকীতে। তার প্রকাশনা প্রতিষ্ঠান চৈতন্য প্রকাশন প্রায় এক যুগ ধরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বহু লেখক, সাহিত্যিক ও কবির বই প্রকাশ করে সুনাম কুড়িয়েছে। একুশে গ্রন্থমেলাতেও নিয়মিত অংশ নিচ্ছে প্রকাশনাটি।
প্রকাশনা ছাড়াও চৈতন্য প্রকাশনের উদ্যোগে ঢাকাসহ সিলেটে নিয়মিত আয়োজন করা হয় সৃজনশীল আলোচনা, লেখক আড্ডা ও সাহিত্যিক অনুষ্ঠানের।
সিলেট, রাজীব চৌধুরী, বিশ্ব জলবায়ু সম্মেলন