২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বিএনপি যোগ্য ও ত্যাগী প্রার্থীদের বাছাই করেছে: এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। 

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থী মনোনীত হওয়ায় এক প্রতিক্রিয়ায় এম এ মালিক সিলেট ভয়েসকে বলেন, ‘দল যোগ্য প্রার্থীকেই বাছাই করেছে। সিলেট-৩ আসনে আমাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় দল, কর্মী-সমর্থক ও সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

এ সময় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণ বিএনপি একটি সুশৃঙ্খল দল। আমি আশা করি, অতীতের মতো এবারও সেই শৃঙ্খলা বজায় রেখে সবাই দলের প্রার্থীকে বিজয়ী করবে।’

এম এ মালিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি এলাকার উন্নয়নে কাজ করেছি। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছি, তাদের সমস্যার সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করেছি। সেই হিসেবে দল আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে।’

তিনি আরও বলেন, ‘দল এবার ত্যাগী প্রার্থীদেরকে মূল্যায়ন করেছে। দলের এমন ত্যাগী সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ 

এ সময় তিনি ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

এম এ মালিক, সিলেট-৩ আসন, বিএনপি, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ