৩০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সিলেট নগরে নতুন ‘রিকশা ভাড়া’ প্রস্তাব করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ১:১৩ অপরাহ্ন


সিলেট মহানগরে প্যাডেলচালিত রিকশা ভাড়া প্রস্তাবিত করল মেট্রোপলিট্রন পুলিশ।


সোমবার (৩ নভেম্বর) একটি পত্রে নতুন ভাড়ার প্রস্তাবিত তালিকা প্রকাশ করে মেট্রোপলিট্রন পুলিশ।

সেখানে আারও  বলা হয়েছে- নগরীতে সর্বনিম্ন রিকশা ভাড়া ২০ টাকা, কিন্তু প্রস্তাবিত ভাড়ায় লেখা হয় নি এমন সকল জায়গায় ভাড়া অতিরিক্ত ১০ টাকা নেওয়া যাবে তবে এক্ষেত্রে যাত্রীর সঙ্গে আলোচনা করতে হবে।


এর আগে নগরীরর ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) জানান, নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে। তালিকাটি ২০২৭ সাল পর্যন্ত চালু থাকবে।


পুলিশের প্রচারিত প্রস্তাবিত ভাড়ার তালিকায় দেখা যায়- নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া পর্যন্ত ভাড়া ৩০ টাকা, সুবিদবাজার, পাঠানটুলা, শেখঘাট ও শাহী ঈদগাহ পর্যন্ত ৪০ টাকা, শিবগঞ্জ ও ওসমানী মেডিকেল পর্যন্ত ৫০ টাকা ও বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা।


শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, খরাদিপাড়া, সেনপাড়া পর্যন্ত ২০ টাকা, নতুন ব্রিজ পর্যন্ত ৩০ টাকা, বালুচর, ঈদগাহ, আম্বরখানা পর্যন্ত ৩০, ৫০ ও ৬০ টাকা, লামাবাজার ও শেখঘাট পর্যন্ত ৬০ টাকা ও পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিকেল, হুমায়ুন রশীদ চত্বর, শেখঘাট, সুবিদবাজার ৭০ টাকা এবং বাস টার্মিনাল ৮০ টাকা। দক্ষিণ সুরমা কিনব্রিজ থেকে রেলগেট ২০ টাকা, হুমায়ুন রশীদ চত্বর, লাউয়াই ৩০ টাকা, শিববাড়ি, বরইনকান্দি, গোটাটিকর ৪০ ও ৫০ টাকা, আলমপুর, মকন দোকান ৫০ ও ৭০ টাকা। 

আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদবাজার, ঈদগাহ, কাজীটুলা ২০ টাকা, মদিনা মার্কেট, চৌকিদেখি, পাঠানটুলা ৩০ টাকা, লাক্কাতুরা, মীরাবাজার, শিবগঞ্জ, নয়াসড়ক ৬০ টাকা, টিলাগড়, উপশহর এবিসি পয়েন্ট,নতুন ব্রিজ ৬০ টাকা। 


কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৬০ টাকা, শিবগঞ্জ-নতুন ব্রিজ ৪০ টাকা, মিরাবাজার- যতরপুর-৩০ টাকা, উপশহর এ—কে পর্যন্ত ৫০ টাকা, নতুনব্রিজ থেকে দক্ষিণ সুরমা টার্মিনাল ৭০ টাকা। 


এছাড়া কোর্ট পয়েন্ট থেকে নতুন ব্রিজ হয়ে রেল স্টেশন, গোপশহর মকন দোকান, গোয়াবাড়ি, আখালিয়া বিডিআর গেইট, ভাঙ্গাটিকর, টুলটিকর, মিরাপাড়া ৮০ টাকা,  ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ সোনারপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজিটুলা, গোয়াইটুলা, আম্বরখানা, মাছিমপুর, দর্শন দেউড়ি, সুবিদবাজার, ভাতালিয়া, ওসমানী মেডিকেল, কুমারপাড়া (ঝর্ণারপার) ৪০ টাকা। দর্জিবন্দ, শাহী ঈদগাহ, লেচুবাগান, হাউজিং এস্টেট, লন্ডনি রোড—পাঠানটুলা, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল, নবাব রোড (শেখঘাট পীচের মুখ, কলাপাড়া ডহর), ঘাসিটুলা বেতের বাজার, আম্বরখানা, কলবাখানি, মেন্দিবাগ, সাদাটিকর ৫০ টাকা। নতুন ব্রীজ হয়ে কদমতলি, লাউয়াই, বিসিক শিল্প নগরী,বরইকান্দি, চৌকিদেখি, লাক্কাতুরা, শাপলাবাগ ৭০ টাকা।, জল্লারপাড়া, তোপখানা ২০ টাকা। কাজীটুলা, রাজারগলি, দরগাহ মাজার গেইট, মীরের ময়দান, শেখঘাট, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজির বাজার, মীরের ময়দান, রিকাবিবাজার, ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার, সোবহানিঘাট, চালিবন্দর ৩০ টাকা। শাবি গেইট ৯০ টাকা। কাজিটুলা, রাজারগলি, শাহজালাল দরগাহ গেইট, মিরের ময়দান, শেখঘাট, রিকাবিবাজার, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজিরবাজার, মির্জাজাঙ্গাল,ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার আগপাড়া, সোবহানিঘাট,চালিবন্দর ৩০ টাকা। কুমারগাও বাস টার্মিনাল ১০০ টাকা, খোজাখলা, সরকারি কলেজ ছাত্রাবাস,বাদম বাগিচা, মদিনা মার্কেট, কানিশাইল খেয়াঘাট, পীর মহল্লা, কুশিঘাট ৬০ টাকা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

নগর, রিকশা ভাড়া, নির্ধারণ, মেট্রোপলিটন পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ