০৫ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বৃষ্টির আভাস, তাপমাত্রা কিছুটা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ন


সিলেটে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ আশপাশের এলাকায় অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

শনিবার (১ নভেম্বর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা আজ সকাল ৯টায় ছিল ৮৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়িয়েছে ৮৮ শতাংশে।

বৃষ্টিপাতের হিসেবে, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামীকাল (রোববার) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ১০ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, আকাশ, বৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ