সিলেটে র্যাবের অভিযানে একাধিক মামলার আসামি গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ১:৪৬ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক হত্যার ঘটনায় তাঁর ছেলে আসাদ আহমদকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার নিজ বাসা থেকে রাজ্জাকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের প্রয়াত মৌলুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সন্দেহজনকভাবে রাজ্জাকের ছেলে আসাদকে শুক্রবারই আটক করা হয়। জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। তাই পুলিশ বাদী হয়েই মামলা করবে। আসাদ আহমদকে ওই মামলায় আসামি করা হবে। আটক ছেলের কথা বার্তা সন্দেহজনক ছিল এবং কিছু আলামতও আমরা পেয়েছি তাই তাকে আটক করা হয়েছে’
আওয়ামী লীগ, রাজ্জাক, হত্যা, ছেলে, আটক, পুলিশ