২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ২:০১ পূর্বাহ্ন

ছবিঃ সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে আন্দোলনে সক্রিয় ভূমিকায় থাকা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নগরের মদিনা মার্কেট এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন বলেন, আনোয়ার হোসেন সুমনকে মধ্যরাতে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গেছে। 

উল্লেখ্য, ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার নগরে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন আনোয়ার সুমনও। পরে শ্রমিক নেতাদের সঙ্গে তিনি মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিপিবি, আনোয়ার হোসেন সবুজ, সিলেট, পুলিশ, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ