সিলেটে ‘টাইগার জামাল’ গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ৪:০৭ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতিবেশীদের কটূ কথা সহ্য করতে না পেরে মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক বাবা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পূর্ণিমা রানী দাশ (২২) ওই গ্রামের মতি লাল দাশের মেয়ে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাবাকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা পূর্ণিমা রানী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই বসবাস করছিলেন। সম্প্রতি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তিনি ঢাকা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এ ঘটনায় স্থানীয়রা পরিবারটিকে নানা কটূ মন্তব্য করতে থাকে।
আজ সোমবার দুপুরে প্রতিবেশীদের এমন কটূ মন্তব্য সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মতি লাল দাশ ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের মাথায় বটি দিয়ে কোপ দেন। এতে পূর্ণিমা গুরুতর জখম হন। পরে মতি লাল দাশ নিজেই স্থানীয় গ্রাম পুলিশকে নিয়ে মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মতি লাল দাশকে আটক করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে।’
নবীগঞ্জ, বটি, আঘাত, মেয়ে, খুন, পিতা, আটক, হবিগঞ্জ