বিশ্বনাথে কোরবানির পশুর হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ২:১৩ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের মাত্র পাঁচ দিন আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
গত বুধবার (১৫ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে প্রাক্তন পরিচালক ও সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান দুলু ও কয়েকজন সদস্যের পক্ষ থেকে দেওয়া লিখিত আবেদনের ভিত্তিতে নির্বাচন স্থগিত ও পুনঃতফসিলের জন্য মত দেন।
এই চিঠির প্রেক্ষিতে আজ রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত ওই চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়।
চিঠিতে জানানো হয়েছে, সদস্যপদ যাচাই–বাছাইয়ে অনিয়মের অভিযোগের কারণে নির্বাচন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর দি সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
সিলেট, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিলেট, নির্বাচন