সিকৃবিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২ মে, ২০২৫ ২:৪৫ অপরাহ্ন
আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
শুক্রবার (২ মে) দুপুর ১২টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) দ্বিতীয় ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, শিক্ষা পদ্ধতি কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষাক্ষেত্রে যেসব উপকরণ রয়েছে, যেমন, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এসব বিষয়ে আমরা একাধিক প্রকল্পের আওতায় কাজ শুরু করেছি। নতুন ভবন নির্মাণ, আধুনিক ল্যাবরেটরি এবং কম্পিউটার ল্যাব স্থাপন চলছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর কাজ চলছে। মধ্যে অনেক প্রতিষ্ঠানে তা চালু হয়েছে, ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বই সংকট নিরসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন, গত বছর একেবারে শেষ সময়ে এসে আমাদের বইয়ের কারিকুলামে পরিবর্তন আনতে হয়েছে। ফলে বই মুদ্রণের কাজ দেরিতে শুরু হয়েছে। তবে বিগত ২০ বছরের ইতিহাসে ২০১৭ সাল ছাড়া কোনো বছরই এপ্রিল মাসের আগে বই বিতরণ সম্পন্ন হয়নি। কিন্তু এবার আমরা ২০ মার্চের আগেই সব প্রতিষ্ঠানে বই পৌঁছে দিয়েছি। যেহেতু তখন রমজান মাস ছিল, সব শিক্ষার্থী স্কুলে আসেনি, তাই তারা বই পেয়েছে ছুটির পরে। তবে আগামী বছরের জন্য এমন পরিকল্পনা করেছি যাতে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার শেষ দিনই বই হাতে বাড়ি ফিরতে পারে।
সুবিপ্রবির স্থায়ী ভবনের কাজ কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আলাদা একটি প্রকল্পের মাধ্যমে আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সম্পন্ন করেছি। জমি অধিগ্রহণ, উন্নয়ন এবং মাস্টারপ্ল্যানিংয়ের কাজ শেষ হয়েছে। এরপর অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করব। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় বলতে পারছি না।
এ সময় উপস্থিত ছিলেন সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, ডিন হারুন অর রশিদ, প্রক্টর ড. শেখ আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
উল্লেখ্য, সিলেট বিভাগের একমাত্র পরীক্ষাকেন্দ্র হিসেবে আজ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ৯২২ জন আবেদনকারীর মধ্যে ৮১৬ জন পরীক্ষায় অংশ নেন, যা উপস্থিতির হার ৮৮.৫ শতাংশ। এর আগে, গত ২৫ এপ্রিল প্রথম ধাপে ‘সি’ ইউনিটে ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৫ জন অংশ নেন। আগামী ৯ মে তৃতীয় ধাপে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশ নেবেন।
শিক্ষা বাজেট, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গুচ্ছ ভর্তি পরীক্ষা, শান্তিগঞ্জ