০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২৫ ৬:২২ অপরাহ্ন


মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সাধরা রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রোকেয়া বেগমের উপজেলার মাধবপাশা গ্রামের মো. মোস্তফার স্ত্রী। ঘটনার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। 

 

জানা গেছে, শুক্রবার দুপুরে রেললাইনের পাশে হাঁটছিলেন রোকেয়া বেগম। এসময় হঠাৎ সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস আসলে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, নিহত নারীর  পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, ট্রেনে কাটা, নারীর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ