২৫ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বৃষ্টি নেই, তাপমাত্রা স্বাভাবিক থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ন



সিলেটে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 

বুধবার (১৫ অক্টোবর) আবহাওয়া অফিস পাঠানো তথ্যনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং এ সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.১° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় আর্দ্রতা ৭৯% এবং সন্ধ্যা ৬টায় ৭৩%। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

সূর্যোদয় হবে সকাল ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ২৩ মিনিটে। আবহাওয়ার এই শুষ্ক পরিস্থিতি বাইরের কাজ বা যাতায়াতের জন্য সুবিধাজনক হবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, মেঘলা, আবহাওয়া, তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ