সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৮:৫০ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার রেলগেটে রেললাইনে শুয়ে সিলেট–ঢাকা রেলপথকে ডাবল লাইন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কয়েকটি সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। পাশাপাশি তাঁরা সিলেট রুটে নতুন ট্রেন সংযোজনেরও দাবি জানিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) বেলা তিনটায় এ কর্মসূচির আয়োজন করে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। কর্মসূচির অংশ হিসেবে সেখানে নাগরিক সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট–ঢাকা মহাসড়কের দুরবস্থার কারণে এখন অধিকাংশ যাত্রী বিকল্প হিসেবে রেলপথে যাতায়াত করতে চান। কিন্তু রেলের টিকিট এখন ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে। বিক্রি শুরু হওয়ার দুই–তিন মিনিটের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়। তাঁরা অভিযোগ করেন, রেলওয়ে টিকিট বিক্রিতে সিন্ডিকেট গড়ে উঠেছে কালোবাজারে দ্বিগুণ থেকে তিন–চার গুণ দামে টিকিট বিক্রি হচ্ছে। অথচ রেলওয়ে কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করছে। এতে যাত্রীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া টিকিট এত দ্রুত ‘হাওয়া’ হয়ে যায় কীভাবে?
বক্তারা আরও বলেন, ‘সিলেটকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হচ্ছে।’ তাঁরা দ্রুত সিলেট–ঢাকা রেলপথকে ডাবল লাইন করা, নতুন ট্রেন সংযোজন, সিলেট–চট্টগ্রাম ও সিলেট–কক্সবাজার রুটে বিরতিহীন ট্রেন চালু, সিলেট–ছাতক রুটে পুনরায় ট্রেন চালু, যাত্রীচাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজন এবং ইঞ্জিন ত্রুটিমুক্ত করার দাবি জানান।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক বলেন, “আগামী এক মাসের মধ্যে সিলেট–ঢাকা রেলসেবার উন্নতি ও নতুন ট্রেন না চালু হলে আমরা রেলের ইঞ্জিনের সামনে শোয়া কর্মসূচি পালন করব।”
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিহাব, সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল প্রমুখ।
সিলেট, রেললাইন, কর্মসূচি, ট্রেন, দক্ষিণ সুরমা