০৫ মে ২০২৬

দৈনন্দিন

ওসমানীনগরে সুপারি চুরির অভিযোগে শিশু নির্যাতন, আটক দুই

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৭:৪১ অপরাহ্ন

ছবিঃ প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

সিলেটের ওসমানীনগরে সুপারি চুরির অভিযোগে এক শিশুকে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।


আটকরা হলেন—বিশ্বনাথ থানার নিয়ামতপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে আব্দুর রহমান (২৭) এবং ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের গেদাব আলীর ছেলে নাঈম আহমদ (২২)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল কাইয়ূমের বাড়ির সুপারি গাছ থেকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শিশু ছাদিকির রহমান (১০) সুপারি তুলছিল। এ সময় বাড়ির লোকজন শিশুটিকে ধরে ফেলে। পরে শিশুটির হাত-পা রশি বেঁধে মারধর করে এবং মাথার কিছু অংশের চুল কেটে দেয়।


ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি নজরে আসার পর ওসমানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, শিশু নির্যাতনের ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমানীনগর শিশু নির্যাতন, সুপারি চুরি, সিলেট পুলিশ অভিযান, শিশু নির্যাতনের ভিডিও, ওসমানীনগর আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ