সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৭:৪০ অপরাহ্ন
ঢাকার মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় সুনামগঞ্জের ধর্মপাশার দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ফারজানা আক্তার ও আলো আক্তারের বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে।
বুধবার (১৫ অক্টোবর) তাদের পরিবারের লোকজন লাশ শনাক্ত করে। ফারজানা রহমতপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ও আলো নয়াহাটি গ্রামের মো. সুলতানের মেয়ে। এ ঘটনায় আলোর স্বামীও নিখোঁজ রয়েছে। আলোর স্বামী জামালগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারজানা ও আলো ক্ষতিগ্রস্থ পোশাক কারখানায় কাজ করতো। অগ্নিদগ্ধ হয়ে দুজনেরই মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাদের লাশ শনাক্ত করেছে।
ঢাকা, মিরপুর, সুনামগঞ্জ, ধর্মপাশা, অগ্নিকাণ্ড, মৃত্যু