০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০২৫ ৪:০৪ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাটে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চানপুর চা—বাগানে এ ঘটনা ঘটে।


নিহত শিশুরা হলেন— উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)। 


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়— ওই শিশুর অভিভাবকরা চানপুর চা—বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যান। বিয়ের বাড়ির আয়োজন চলাকালে শিশুরা খেলতে খেলতে পুকুরে  পরে তিন শিশু পানিতে ডুবে যায়। 

পরে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘ তদন্ত কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে আছি। পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

চুনারুঘাট, পুকুরে ডুবে, তিন শিশুর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ