০৫ মে ২০২৬

দৈনন্দিন

কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড অজয় ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ন

ছবিঃ শেষকৃত্যস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ঐতিহাসিক নানকার বিদ্রোহের সংগঠক, সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড অজয় ভট্টাচার্যের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা  আয়োজনে  সোমবার (১৩ অক্টোবর) নগরীর চালিবন্দরস্থ মহাশশ্মান ঘাটে শেষকৃত্যস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সন্ধ্যা সংগঠনের কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন— জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ—সভাপতি অধ্যাপক আবুল ফজল, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির অর্থ সম্পাদক মো. নাছির মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, মীরেরচক শ্রমজীবী সংঘের আহবায়ক আলী মিয়া প্রমুখ। 


উল্লেখ্য ১৯১৪ সালের ১০ই জানুয়ারী সিলেট জেলার বিয়ানীবাজার থানার অন্তর্গত লাউতা গ্রামে এক সামন্ত—জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালের ১৩ই অক্টোবর মৃত্যুবরণ করেন।


ছাত্র জীবনেই তিনি বাম রাজনীতির সংস্পর্শে আসেন। ১৯৩৬ সালে ভারতের কমিউনিষ্ট পার্টির সিলেট জিলা শাখা গঠিত হলে তিনি সদস্যপদ লাভ করেন এবং এই সময় তিনি সর্বভারতীয় স্টুডেন্টস ফেডারেশনের সুরমা উপত্যকা প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে কাছাড় জিলা কৃষক সভার সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 


জীবনের শেষদিন পর্যন্ত একজন কমিউনিষ্ট হিসাবে শ্রমিক শ্রেণীর আদর্শ ও রাজনীতিকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আপোষহীন বলিষ্ঠ নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কমিউনিস্ট, বিপ্লবী নেতা, কমরেড, অজয় ভট্টাচার্য, মৃত্যুবার্ষিকী, পালিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ