টানা বৃষ্টিতে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৫ ৭:০১ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এলাকার এক-দুই স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (১৩ অক্টোবর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ, আর সন্ধ্যায় বেড়ে দাঁড়িয়েছে ৭৬ শতাংশে। গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ২৬ মিনিটে।
সিলেট, আবহাওয়া, আকাশ, বৃষ্টি