০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে বিএইচআরজেসি’র শোক

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২৫ ৬:৪০ অপরাহ্ন


সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট চ্যাপ্টারের সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক ও টিআইবি সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশন (বিএইচআরজেসি)।


শনিবার (১১ অক্টোবর ) এক শোকবার্তায় বিএইচআরজেসির সভাপতি ফয়সল আহমদ বাবলু, সাধারণ সম্পাদক আহমাদ সেলিম ও কোষাধ্যক্ষ মো. ইউসুফ আলী জানান, ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন একজন নির্ভীক সমাজকর্মী ও সুশাসন আন্দোলনের অগ্রযোদ্ধা। সমাজে অন্যায়-অবিচার ও অসঙ্গতি দেখলে তিনি সর্বদা সোচ্চার হয়েছেন, নেমেছেন রাজপথে।


শোকবার্তায় তারা বলেন, “তার মৃত্যুতে সিলেট হারাল একজন সজ্জন, নীতিবান ও জনহিতৈষী ব্যক্তিত্বকে। তিনি ছিলেন সবার কাছে এক পরম অভিভাবকের মতো। তার এই অনুপস্থিতি সহজে পূরণ হওয়ার নয়।”


শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ফারুক মাহমুদ চৌধুরী, বিএইচআরজেসি, সুশাসনের জন্য নাগরিক, সিলেট চেম্বার অব কমার্স, শোক বার্তা, সিলেট সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ