মৌলভীবাজারে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২৫ ১:৩৪ অপরাহ্ন
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট বিভাগীয় সভাপতি ও সিলেটের নাগরিক আন্দোলনের অন্যতম পরিচিতমুখ ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
ফারুক মাহমুদ চৌধুরীর প্রয়াণে ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শোকবার্তা প্রকাশ করেন।
তারা শোকবার্তায় লিখেন, এমন গুণী ব্যক্তির শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। সিলেটের এই বিশিষ্টজন সিলেট জেলা প্রেসক্লাবের সকল নির্বাচনের সফল নির্বাচন কমিশনার ছিলেন। ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।
ক্লাবের সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু এক শোকবার্তায় বলেন, এমন গুণী ব্যক্তির শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। জনাব ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
এক শোকবার্তায়, এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল,ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি বলেন, ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে সিলেট বাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)।
এক শোকবার্তায় ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি বলেন, “সিলেটের গণমাধ্যমকর্মীদের ভরসার স্থল ছিলেন ফারুক মাহমুদ চৌধুরী। দলনিরপেক্ষতা, একতা, সততা, স্বচ্ছতা, সমতা ও অসাম্প্রদায়িকতায় তিনি অনন্য নজির তৈরি করে গেছেন। তার মৃত্যুতে একজন গুণী মানুষ হারিয়েছে সিলেটবাসী।”
তারা বলেন, “এমন গুণী ব্যক্তির শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
সুজন-এর সিলেট সভাপতি, ফারুক মাহমুদ চৌধুরী, মৃত্যু, সিলেট জেলা প্রেসক্লাব, শোক