১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেট জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ মে, ২০২৫ ১২:০২ অপরাহ্ন


সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হবে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আওয়ামী লীগ, সিলেট জেলা, সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট মাহফুজ, গ্রেপ্তার, বৈষম্যবিরোধী আন্দোলন, মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ