অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৭ অক্টোবর, ২০২৫ ৯:১৫ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউ.কে ফুটবল একাডেমীর খেলার মাঠ উদ্বোধন ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সদরের খোদেজা মঞ্জিল’র সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন’ খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা বলেন, আজকের তরুণরা বৈষম্যহীন সমাজ গঠনে সপ্ন দেখে। এখন মানুষে ক্ষমতার অপব্যবহার বা কারো পেশীশক্তি দ্বারা চালিত হতে চায়না। সেজন্যে প্রত্যেকটা মানুষের সাথে তার আচরন-ব্যবহার পরিবর্তন করে নমনীয় হয়ে, কাউকে ঠেলে পেলে দিয়ে নয় নিজের যোগ্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেটা যেন আমাদের মূলনীতি হয়। সুতরাং, সেই মনোভাব নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।
বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউ.কে ফুটবল একাডেমী বিশ্বনাথের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন’র সভাপতিত্বে, ধারাভাস্যকার আরকুম আলী ও ছাত্রদল নেতা জাকির হোসেন’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বনাথে স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউ.কে ফুটবল একাডেমী ইউ.কে’র সাধারন সম্পাদক আব্দুল জলিল।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ময়নুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়ন চেয়ারম্যান এমাদ খান, জেলা রেফারী এসোসিয়শেন’র আহবায়ক আজিম উদ্দিন প্রমুখ।
প্রীতি ম্যাচে সেবুল ফুটবল একাডেমী সুনামগঞ্জকে ১-০ গোলে হারিয়ে বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউ.কে ফুটবল একাডেমী জয়লাভ করে।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউ.কে ফুটবল একাডেমীর কোচ নুরে আলম রাহেল, সাবেক ফুটবলার আব্দুর রব, ময়নুল ইসলাম মাসুম, জুনায়েদ আহমদ শাহিন, বিশ্বনাথ স্পোটর্স ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউ.কে ফুটবল একাডেমীর ফখরুল ইসলাম। এছাড়াও সিলেটের আঞ্চলিক নাটকের বুরো মিয়া খ্যাত জয়নাল আবেদীন পলাশ তার দল নিয়ে দর্শকদের বিনোদন দিতে মাঠে উপস্থিত ছিলেন।
ফুটবল, বিশ্বনাথ